1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

হোসেনপুরে নারী ইউপি সদস্য চম্পার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা: চম্পা ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার, ১২ মে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি  উপজেলার ভরুয়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে ও ১ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খুর্শিদ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

তিনি বলেন মোছা: চম্পা ছিলেন একজন দায়িত্বশীল ও জনপ্রিয় জন প্রতিনিধি। তার মৃত্যুতে ইউনিয়নের অপূরণীয় ক্ষতি হলো।

উল্লেখ্য, মোছা: চম্পা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং