1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ: ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জালাল উদ্দিন এমপি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে।

তিনি আরো বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে। এ সময়ে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা হয়েছে এবং লাখ লাখ নেতাকর্মী আসামি হয়েছে। আন্দোলন করতে গিয়ে কারাবরণ, নির্যাতন ও নানা ত্যাগ স্বীকারের কথাও তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথি মাজারুল ইসলাম এমপি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দাবি করেন, “বর্তমান সংসদ কচু পাতার পানি না যে ধাক্কা দিলেই পড়ে যাবে।”

প্রধান অতিথির বক্তব্যে  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী  ইয়াসের খান চৌধুরী (এমপি) বলেন, ‘আমরা রাজপথে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

সমাবেশে বিএনপির নেতারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং