1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফার্মেসী ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎপৃষ্ঠে আমিনুল ইসলাম আন্নাছ নামের এক ভেটেনারি ফার্মেসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

বুধবার, ১৬ এপ্রিল দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নে পিতলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম আন্নাছ একই গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে তাদের খামারে বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে গরুর দুধ দোহন করতে যান তিনি । পরে মেশিনের লিকেজ লাইন তার শরীরের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন । স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান কাঞ্চন বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং