1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

করিমগঞ্জের গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

সোমবার, ১ বৈশাখ দুপুর ১২ টায় করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শফি উজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এবং গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মাসুদ ইকবালের সঞ্চালনায় এই অনুষ্ঠান উদযাপিত হয়।

এসময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ হেদায়েত উল্লাহ, বিএনপি নেতা ও করিমগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ,গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বিএনপি নেতা উরদিঘী দাখিল মাদরাসার সভাপতি তাজুল ইসলাম,করিমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গুণধর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মুখছেদুল মমিন সবুজ,বিএনপি নেতা ও গুণধর ইউপির সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ জাহিদ,গুণধর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হক,যুব বিষয়ক সম্পাদক তাজ মাহমুদ,অ্যাডভোকেট মহি উদ্দিন,অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, বিএনপি নেতা অ্যাডভোকেট সালেক সাইফুল্লাহ বাপ্পী, যুবদল নেতা পারভেজ আহমেদ প্রমুখ।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং