
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার কাঞ্চন মিয়া (৪৫) করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের আসনপুর এলাকার মৃত ছফর উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার, ১৩ মার্চ দুপুর দেড়টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিযে তাকে শহরের উজানভাটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply