1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহতের এলাকায় শোকের ছায়া 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কোদালিয়া শহুরউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাঞ্চন (৫৭)।

সোমবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। তাঁর বাড়ি চৌদ্দশত ইউনিয়নের বাটাইল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন হাবিবুর রহমান কাঞ্চন। পথে চৌদ্দশত এলাকার পেট্রল পাম্পের কাছে পৌঁছালে একটি বাস হাবিবুর রহমান কাঞ্চনের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমান কাঞ্চন গুরুতর হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাঁর অকাল মৃত্যুতে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

তার প্রথম নামাজে জানাজা কোদালিয়া শহর উল্লাহ ইসলামী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।  দ্বিতীয় জানাজা চৌদ্দশত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

তিনি স্ত্রী ,দুই ছেলে এক মেয়ে আত্মীয়-স্বজন রেখে গেছেন ।

কোদালিয়া শহুর উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আ. মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি হাবিবুর রহমান কাঞ্চনের মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং