1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব, ১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. শাহ আলম (৩১) শহরের নিউটাউন পশ্চিম তারাপাশা এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

সোমবার, ২৭ জানুয়ারি রাত সাড়ে ১২টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব, ১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) লুৎফা বেগম।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং