
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিকলীর এক আওয়ামী লীগ নেতাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১ উত্তরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতার আলাআমিন (৩৮) নিকলী উপজেলার পূর্বগ্রাম এলাকার গোলাপের ছেলে।
রবিবার, ১৯ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে তাকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১নং সেক্টর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) লুৎফা বেগম।
তিনি আরো জানান, গত বছর ১৯ জুলাই বেলা অনুমান ১ টার দিকে কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন নিকলী মুক্তিযোদ্ধা আর্দশ কলেজ সংলগ্ন নিকলী নতুন বাজারগামী রাস্তার উপর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে আল আমিনসহ কতিপয় দুস্কৃতিকারী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে। এতে অনেকে গুলিবিদ্ধ হয় হয় এবং অনেক ছাত্র-জনতা গুরুতর আহত হয়। আলামিনসহ আসামিগণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অগ্নিসংযোগ করে জানালার কাঁচের গ্লাস ভাংচুর করে এবং আশে পাশের দোকানঘর ভাংচুর করিয়া অনুমান ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে।
ওই হামলার ঘটনায় মো. শাহ আলম বাদি হয়ে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply