1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

জিভ দিয়েই থামিয়ে দিলেন ৫৭টি চলন্ত ফ্যান, নাম উঠল গিনেস বুকে (ভিডিও)

Seejan Ahmed
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

এক মিনিটে জিভ দিয়ে ৫৭টি ফ্যান থামিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের তেলেঙ্গানার সূর্যপেটের বাসিন্দা ক্রান্তি কুমার পানিকেরা। তার এই অভাবনীয় কীর্তি নাম তুলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সম্পূর্ণ ভিডিও লিংক

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ কুমার পানিকেরার অসাধারণ এই কীর্তির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, সারি দিয়ে দাঁড় করানো অনেকগুলো ফ্যানের সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্রান্তি। এর পরেই জিভ দিয়ে দ্রুত গতিতে ঘুরতে থাকা ফ্যান নিখুঁতভাবে থামিয়ে দিচ্ছেন তিনি। একে একে মোট ৫৭টি।

মাত্র এক মিনিটের মধ্যে ৫৭টি চলন্ত বৈদ্যুতিক পাখা জিভ দিয়ে বন্ধ করে দেয়ার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। যা দেখে নেটিজেনদের প্রশ্ন, জিভ না লোহা?

গিনেস বুক ওয়ার্ল্ডের স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় পানিকেরা ইনস্টাগ্রামে একটি বার্তা শেয়ার করেছেন। তিনি বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম দেখে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃক স্বীকৃতি পেয়ে আমি সত্যিই সম্মানিত এবং কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘এটা শুধু একটি ব্যক্তিগত মাইলফলক নয় বরং বছরের পর বছর ধরে আমি যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করেছি তারই একটি স্বীকৃতি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং