1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত চার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে  অটোরিকসার এক যাত্রী নিহত ও অপর চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার, ৫ নভেম্বর রাতে কিশোরগঞ্জ- চামটা সড়কের নতুন বৌলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকসার যাত্রী সুন্দর আলী (৫০) করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। এ ঘটনায় আহতরা হচ্ছেন, কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া এলাকার মোটরসাইকেল আরোহি বায়োজিত (২০), মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহি এবং অটোরিকসার যাত্রী তেরহাসিয়া গ্রামের মরিয়ম আক্তার (৩০)।

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে একটি অটোরিকসা করিমগঞ্জে যাচ্ছিল। অটোরিকসাটি নতুন বৌলাই এলাকায় পৌঁছুলে করিমগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো যাত্রী সুন্দর আলী নিহত হন।

আহত চারজনের মধ্যে একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে, গুরুতর আহত বাকি তিনজনের মধ্যে দুইজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিডিচ্যানেল ফোরকে ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং