1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উবায়দুল্লাহ্ রুমি, স্টাফ রিপোর্টার, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতীষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি  পালন উপলক্ষে মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত পৌর শহরের দত্তপাড়া কালীবাড়ি মোড়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়। 

সভায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সদস্য রাকিবুল আলম রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব আশিকুর রাজ্জাক ভূঁইয়া উজ্জ্বল, ময়মনসিংহ (উত্তর) জেলা সেচ্ছাসেবক দলের সদস্য বিপুল হাসান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বন্যায় নিহত ও ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপজেলা সদরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়কে শোভাযাত্রায় বের হন উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং