1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

কুলিয়ারচরে  ট্রাক্টর উল্টে চালক নিহত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর , কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে  ট্রাক্টর উল্টে অমিত হাসান (২৪) নামে এক চালক নিহত হয়েছেন।

রবিবার, ৬সেপ্টেম্বর  রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অমিত হাসান ছয়সূতী পূর্বপাড়া গ্রামের মরহুম কামাল মিয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত হাসান ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করছিলেন। একপর্যায়ে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদী যাওয়ার সড়ক পার হওয়ার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দাখিল করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং