1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ইসলামপুরে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে তার চাচার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। উপজেলার দক্ষিণ দারিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ অগাস্ট বিকেল ৩টার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। এ সময় অভিযুক্ত যুবক কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পরে শিশুটির আচরণে পরিবারের সদস্যদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার কথা জানায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটিকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ইসলামপুর থানায় মামলা করেন।

ইসলামপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমান জানান, ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞ আদালতে ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং