1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এবং ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই স্কুল প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। সমাবেশ শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরে আনুষ্ঠানিকভাবে ‘ক্লিন সানডে’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ইউএনও।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবন ও মানসম্মত শিক্ষার অন্যতম পূর্বশর্ত। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশনা দেন তিনি।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় ইউএনও পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান, আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহুরা খাতুন, সহকারী শিক্ষক তবারক হোসেন, বাচ্চু মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং