1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

পল্লী শক্তি সমাজ কল্যাণ সংস্থার ১৫ বছর পূর্তি, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রতিষ্ঠাতা পরিচালক

ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলায় দীর্ঘ ১৫ বছর ধরে বহুমুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে পল্লী শক্তি সমাজ কল্যাণ সংস্থা নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে।

সংস্থার কার্যক্রমের মধ্যে রয়েছে হোল্ডিং অ্যাসেসমেন্ট নম্বর প্লেট স্থাপন প্রকল্প, প্রাক প্রাথমিক বিদ্যালয়,পণ্য ভিত্তিক ঋণদান কর্মসূচি, অসহায় মানুষের মাঝে পণ্য বিতরণ, সোলার বিদ্যুৎ স্থাপন, করোনা প্রতিরোধ কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ। এছাড়াও “এ টু জেড সার্ভিস সেন্টার”, “পল্লী শক্তি টিভি” এবং “পল্লী শক্তি বার্তা ডট কম”-এর মাধ্যমে তথ্য ও সেবা প্রদান করে আসছে সংস্থাটি।

সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এক বার্তায় জানান, “দীর্ঘ পথচলায় আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যেন আরও বৃহৎ পরিসরে সেবা দিতে পারি, সে জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সংস্থার এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং