1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

হোসেনপুরে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর বিদ্যুৎপৃষ্ট হয়ে আ. সালাম (৪০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।  

‎‎সোমবার, ১৬ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে  এ ঘটনা ঘটেছে।  নিহত আ.সালাম  একই গ্রামের টানপাড়া এলাকার মৃত আ.জব্বারের ছেলে।

‎ ‎স্থানীয় সুত্রে জানা গেছে,  নিহত সালাম পেশায় একজন ইলেকট্রিশয়ান ছিলেন। এদিন রাতে তারাবির  নামাজ শেষে বাড়িতে ওয়্যাররিং এর কাজ করায় সময় অসাবধানতাবশত বাম হাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতৃব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

‎‎হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান,এ ঘটনায় থানায়  একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

‎‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং