1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচনাসভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রবিবার, ৮ মার্চ দিবসটি পালন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এ আলোচনাসভার আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে সভাপতিত্ব করেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমা দাস। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা জামান পুনম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কদ্দুস মোমেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, শামছুন্নাহার আপেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং