1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জনসমুদ্র

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসা হ–উদ্দীপনা ও নির্বাচনী আমেজে মুখরিত হয়ে ওঠে। মাঠজুড়ে ছিল মানুষের ঢল, স্লোগান আর বিজয়ের প্রত্যাশা।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত ছাতা মার্কা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল। তিনি বলেন, ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমার প্রধান অঙ্গীকার। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।

তিনি আরও বলেন, এই নির্বাচন ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। ছাতা মার্কা আজ সাধারণ মানুষের আশা ও ভরসার প্রতীকে পরিণত হয়েছে। আপনাদের একটি ভোটই পারে ঈশ্বরগঞ্জের ভাগ্য পরিবর্তন করতে। ভয় নয়, লোভ নয়। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ছাতা মার্কায় ভোট দিন।

জনসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১১ দলীয় জোট সবসময় জনগণের পক্ষে রাজনীতি করে এসেছে। আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাতা মার্কাকে বিজয়ী করতে হবে। আসন্ন নির্বাচনে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের রায়েই ছাতা মার্কার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি–-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভাস্থলে ‘ছাতা মার্কায় ভোট দিন’, ‘আওরঙ্গজেব বেলালকে জয়যুক্ত করুন’ সহ নানা স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

স্থানীয় ভোটাররা জানান, এবারের নির্বাচনে ঈশ্বরগঞ্জে ছাতা মার্কা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট–বাজার—সবখানেই ছাতা মার্কার জয়জয়কার শোনা যাচ্ছে।

জনসভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ছাতা মার্কার প্রার্থী অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং