1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২ ডিসেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন ত্বেলাওয়াত করেন দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি সালেহ বাবুল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাছিম খান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ইসলাম ফকির মতি, সহ-সাধারণ সম্পদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেলসহ অন্যান্য কর্মকর্তাগণ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। ।

এছাড়াও কিশোরগঞ্জ প্রে ক্লাবের সাবেক সভাপতি মু, আ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, সাবেক সহ-সাধারণ সম্পাদক আহমাদ ফরিদসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিয়ার সাংবাদিকগণ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং