1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বসতঘরের দরজা-জানালা খুলে লুটপাট করে নিল দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ।।
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহরের গাইটাল নয়াপাড়া এলাকার একটি বাসার দরজা জানালা খুলে লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার, ১৬ জুন বিকেলে কোন এক সময় এ ঘটনাটি ঘটে।

বাড়ির মালিক মোসা. নাহার খান জানান, আমার স্বামী জেলা জজকোর্টের আইনজীবী প্রয়াত মোশারফ হোসেন খানের গাইটাল মুরাদ পেট্টোল পাম্পের পেছনে ক্রয়কৃত ১২ শতাংশ জমিতে দুইটি হাফ বিল্ডিং বসতঘর নির্মাণ করে তাঁর জীবদ্দশায় সপরিবারে আমরা বসবাস করে আসছিলাম। তিনি মারা গেলে সন্তানদের পড়াশুনা ও নিজের কাজের সুবিধার্থে গত কয়েক বছর ধরে আমি আলোর মেলায় ভাড়া বাসায় বসবাস শুরু করি।

এদিকে নয়াপাড়া নিজ বাসায় না থাকায় কিছুদিন ভাড়া দিলেও গত একবছর ধরে বাসাটি তালাবদ্ধ অবস্থায় থাকে। আমরা মাঝে মধ্যে ওই বাসাটি গিয়ে দেখে আসি। এ সুযোগে গত ১৬ জুন বিকেলে কোন এক সময় খালি বাসায় দুর্বৃত্তরা প্রবেশ করে বাসার ১০টি লোহার স্টিলের দরজা ও ১০টি জানালা, দুইটি কাঠের খাট, দুইটি সোফা, দুইটি সাব-মার্সিবল জলমটর, দুইটি পানির ট্যাংকি, বিদ্যুতের ওয়ারিংয়ের তার খুলে নেয়াসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এতে আমার সর্বমোট দুই লক্ষ বাহাত্তর হাজার টাকার ক্ষতিসাধিত হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত: সম্প্রতি কিশোরগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় চুরি-ছিনতাই ও রাহাজানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এসব প্রতিরোধে পুলিশের কার্যকর ভুমিকা প্রত্যাশা করছেন শহরের সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং