1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ইটনায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

ইটনা, (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের অংশ গ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিতহয়েছে।

রবিবার, ১২ এপ্রিল সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ইটনা উপজেলা সুপারভাইজার মো.ইয়াকিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালকের প্রতিনিধি মো. আবুল কালাম।

ইমাম সম্মেলনে উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশ গ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মাওলানা আলাউদ্দিন, মাওলানা আব্দুররাশিদ প্রমুখ। বক্তাগণ ইমামদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন মডেল কেয়ারটেকার মাওলানা নোমান আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং