1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো এক যুবক।

রবিবার, ২২ মার্চ বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দ্বড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- দরিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও জাবির হোসেন (১৮)। গুরুতর আহত অবস্থায় আরেক যুবক উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দ্বরিয়াকান্দি এলাকায় একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই করা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় ও জাবির হোসেন। আরেকজন ছিটকে সড়কের পাশে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আরেক বন্ধুকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং