1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

নান্দাইলে কৃষকের রোপণ করা বোরো ধান উপড়ে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া জমিতে রোপণ করা বোরো ধানের চারা গাছ উপড়ে ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামে।  

অভিযোগ সূত্রে জানা গেছে, বীরবেতাগৈর ইউনিয়নের খড়িয়া গ্রামের মৃত আফিল উদ্দিন শিকদারের ছেলে মাজহারুল ইসলাম শিকদার বীরকামটখালী মৌজায় ৪৭ শতাংশ জমি তাঁর বাবার ক্রয়কৃত সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু প্রতিবেশী মৃত আলী হোসেনের ছেলে মো. মজিবুর রহমান (৫৫) ও তার পরিবারের সদস্যরা ওই জমিতে চাষাবাদে বাধা প্রদান করে জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে।  
ভুক্তভোগী মাজহারুল ইসলাম জানান, গত ২ ফেব্রুয়ারি বিকেলে মজিবুর রহমান, তার ছেলে আল-আমিনসহ আরও ৪-৫ জন তাঁর জমিতে অনধিকার প্রবেশ করে জমিতে সদ্য রোপণ করা বোরো ধানের চারা গাছ উপড়ে ফেলে জমিটি দখলের চেষ্টা চালায়। সংবাদ পেয়ে মাজহারুল ও তার স্বজনরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে জমিতে গেলে খুন-জখম করার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

নিরুপায় হয়ে ভুক্তভোগী মাজহারুল ইসলাম শিকদার বাদি হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।    

অপরদিকে অভিযুক্ত মজিবুর রহমানের ছেলে আলআমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কৃষকের রোপণ করা ধানের চারাগাছ উপড়ে ফেলার কথা স্বীকার করে জানান, মাজহারুল ইসলাম শিকদার ওই সম্পত্তি ক্রয় করেছে তা সত্য বটে, তবে ওই জমিতে তাঁর বাবা মজিবুর রহমানের হিস্যা রয়েছে। বিষয়টি জানানো হলে শিকদার গং কোনভাবেই মীমাংসায় আসতে চায় না বলে, তা দখলে নেয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সম্রাজ জানান, তিনি ঘটনাস্থল পরির্দশন করেছেন। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং