1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

পাকুন্দিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার, ২৫ জানুয়ারি সকাল ১১টায়  উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‎

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি রুপম দাস ।‎‎ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিক গুরুত্ব আরোপ করা হয়। এ এছাড়াও মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।‎‎

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক, রিফাত জাহান, ‎পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ, ‎উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান  ইসলাম, সমাজ সেবা কমকর্তা মো. শাজাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মো. দৌওলত হোসেন, মহিলা বিষয়ক কমকর্তা স্বপন কুমার দত্ত,পাকুন্দিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. কদ্দুস, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ।

এ সময়  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকগণ ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।‎‎

সভায় জানানো হয়  উপজেলার ৭৯টি ভোটকেন্দ্রের আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনা সদস্য, বিজিবি সদস্য, পুলিশ ও আনসার নিয়োজিত থাকবে। পাশাপাশি প্রশাসন ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয় সভা থেকে।‎ আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং