1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নান্দাইলে বিএনপি’র দোয়া মাহফিল  

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রথম সফল মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সরকার প্রধান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় ময়মনসিংহের নান্দাইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৩রা জানুয়ারি বিকালে নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বেগম জিয়ার পরিবারের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কদ্দুস।

দোয়ার আগে নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিযর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটনের সঞ্চালানায় মরহুমা বেগম জিয়ার স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরী, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হামিদুজ্জামান আল মাদানি প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক পল্লব রায়, অ্যাডভোটে আব্দুস সালাম, মো. নাজমুল হাসান, রেজাউল করিম বাবলু, কাজী গোলাম মোস্তফা,  জাকির হোসেন দেওয়ান, পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভুইয়া মনির, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বাবুল, জিয়াউল হক ভূইয়া রাজু, এম আলমগীর সরকার, আলী আসলাম ভুইয়া, ডা. সাইফুল ইসলাম সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং