1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

করিমগঞ্জে দুস্থ ও শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

রায়হান জামান।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় তীব্র শীতে দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার, ২৮ ডিসেম্বর রাতে  করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরিব ও অসহায় রোগিদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে থানার মোড়, করিমগঞ্জ বাজারসহ বিভিন্ন রাস্তার পাশে অবস্থান করা শীতার্ত মানুষের হাতে হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ ছাড়া ব্যাপারিপাড়া মোড়, পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা, আবদুল হামিদ মেডিকেল কলেজের সামনে এবং আনন্দ বাজার এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।

উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে শীতার্ত মানুষ স্বস্তি প্রকাশ করেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান স্থানীয়রা।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে। ইতোমধ্যে উপজেলার পৌরসভাসহ সব ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং