
রবিবার, ২৭ ডিসেম্বর বেলা ১১.৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে জেলা শহরের স্টেশনরোডস্থ নিজবাসায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, এক ভাই, দুই বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে ওইদিন বিকেলে গাইটাল শিক্ষকপল্লী শ্মশানে তাঁর লাশের শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রয়াতের স্মরণে আগামী (পহেলা জানুয়ারি) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিজ্ঞ জেলা জজ আদালতে ডেথ রেভারেন্স এবং বেলা ১২টায় নিজ কর্মস্থল জেলা আইনজীবী ভবন মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হবে।
প্রয়াত অ্যাডভোকেট বিমল চন্দ্র বিশ্বাসের সন্তানদের মধ্যে দুই ছেলেই আইন ব্যবসায়নিয়োজিত। তাদের মধ্যে অ্যাডভোকেট বিধান চন্দ্র বিশ্বাস বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্টে) এবং অ্যাডভোকেট বিলাশ চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জে জেলা বারে অন্তর্ভুক্ত হয়ে স্ব-পেশায় নিয়োজিত রয়েছেন।
শোকপ্রকাশ:
কিশোরগঞ্জের সিনিয়র আইনজীবী বিমল চন্দ্র বিশ্বাসের মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জের নিজস্ব সংবাদদাতা মাজহার মান্না, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ গভীর শোক ও শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
Leave a Reply