1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

তাড়াইলে রাস্তার বেহাল দশায় দুর্ভোগে এলাকাবাসী

হুমায়ূন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা তালডাঙ্গা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বান্দুলদিয়া গ্রামের কাঁচা রাস্তার বেহাল দশায় প্রতিনিয়তই জনদুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে লক্ষ্য করা গেছে, বর্ষার মৌসুমে অনবরত বৃষ্টি হলে, বান্দুলদিয়া পুরাতন জামে মসজিদ থেকে খাল পাড় ব্রিজ পর্যন্ত মাটির কাঁচা রাস্তাটি খানাকন্দ, জলাবদ্ধতায় কাদাযুক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যাতে গাড়ির চালকসহ পথযাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এই রাস্তা দিয়ে মসজিদের মুসল্লি, মাদরাসা ও স্কুলগামী শিক্ষার্থীরা এবং কার্তিকখিলা, বান্দুলদিয়া, আকুবপুরসহ তিন গ্রামের লোকজন প্রতিনিয়তই চলাচল করে থাকেন।

এ বিষয়ে অটোরিকশা চালক মো, রতন মিয়া, জসিম উদ্দিন, ও নাসির উদ্দীনের সাথে কথা হলে তারা বলেন, ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া এই বেহাল রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করতে গিয়ে গাড়ির

বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো মেরামত করতে অর্থনৈতিক সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে চালকদের।

ওই গ্রামের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য  হাজি আব্দুর রশিদ বলেন, রাস্তাটি জরুরি ভিত্তিতে পাকাকরণ প্রয়োজন। সিংহভাগ গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করে থাকেন।

ব্যবসায়ী মো. শাহিন, নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান, এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের মালামাল নিয়ে বাজারজাত করতে লাভের পরিবর্তে ব্যবসায় লোকসানের মুখ দেখতে হচ্ছে। রাস্তাটি পাকাকরণের জোর আবেদন জানাচ্ছি।

তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার পপি খাতুনের কাছে এলাকাবাসীর দাবি জনগণের দুর্ভোগ লাঘব করতে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে এই এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ অথবা ইটের সলিং করে দেয়ার।

উল্লেখ্য, জনদুর্ভোগ লাঘব করতে কাঁচা রাস্তা ইটের সলিং করতে তাড়াইল উপজেলা ইউএনও বরাবর একটি লিখিত আবেদনও করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং