1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি প্রার্থীর প্রার্থীতা বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

য়মনসিংহের নান্দাইলে মহান বিজয় দিবসের বিজয় র‌্যালিতে বিএনপি’র মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর প্রার্থীতা বাতিলের জোর দাবি জানিয়েছেন বিএনপি’র মনোনয়ন বঞ্চিত চার প্রার্থী ও তাঁদের সমর্থকরা।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে নান্দাইল উপজেলা সদরে আয়োজিত বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সমাবেশে বিএনপি’রিউচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করে নান্দাইল আসনের ধানের শীষের প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানান তাঁরা। বিএনপি’র মনোনয়ন বঞ্চিত প্রার্থী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. একে এম শামসুল ইসলাম শামস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমডি মামুন বিন আব্দুল মান্নান ও নান্দাইল উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাসের খান চৌধুরী এই চার গ্রুপের অনুসারী ও বিএনপি সমর্থকরা নান্দাইল সরকারি আদর্শ ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি বিজয় র‌্যালি বের করে।

পরে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও বীর শহিদদের স্মরণে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন, বিএনপি নেতা এমডি মামুন বিন আব্দুল মান্নান, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা ওমর ফারুক নোমানী, আবুল কালাম, মাছুম খান, কামরুজ্জামান খান খোকন, যুবদল নেতা মোবারক হোসেন উজ্জল, সাবেক ইউপি চেয়ারম্যান রুকন উদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহিদ সহ স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নান্দাইল আসনের বিএনপি’র প্রার্থী পরিবর্তন করা না হলে  মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা লাগাতার আন্দোলনের কঠোর হুঁশিয়ারী দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং