
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়।
শনিবার, ৯ ডিসেম্বর সকাল ১০টায় নান্দাইল উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক নাজমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, সদস্য রবিউল আলম ফরাজী, এ.হান্নান আল আজাদ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা, দুর্নীতি প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply