
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওলালীউল্লাহ রাব্বানী।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে তিনি হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি স্থানীয়দের খোঁজখবর নেন এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
স্থানীয় জনগণ ভিপি রাব্বানীর আন্তরিকতা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
ভিপি রাব্বানী বলেন, কিশোরগঞ্জের মানুষ উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের আরও সুযোগ চান। তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা রাব্বানীর পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।
গণসংযোগ চলাকালে বিভিন্ন স্থানে ভিপি রাব্বানীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জ-১ আসনটি ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাই ও মাঠপর্যায়ের সংগঠনের কর্মকাণ্ডে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ভিপি রাব্বানীর জনসম্পৃক্ততা কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।
Leave a Reply