1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

জার্নালিস্ট এসোসিয়েশন অব কিশোরগঞ্জ এর নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

শুদ্ধ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের সুষম অধিকার রক্ষায় কিশোরগঞ্জ জার্নালিস্ট এসোসিয়েশন অব কিশোরগঞ্জ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার, ৩ নভেম্বর এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর আগে গত ৩০ অক্টোবর  শহরের স্থানীয় একটি হোটেলে এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি পদে আহমাদ ফরিদ, সিনিয়র সহ-সভাপতি পদে এ এস এম সালেহ বাবুল, সহ-সভাপতি  তালাত আজিজ, সাধারণ সম্পাদক শরীফুল আলম, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা শাওন, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম নাঈম, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকিরুল আলম শিপলু, কার্যকরী সদস্য মো. কাঞ্চন সিকদার,  শাকিল আহমেদ নাদভী, নূর আহমেদ পলাশ, মিজানুর রহমান শাহীন, রায়হান জামান ও হারিছ আহমেদ স্থান পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং