
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
শনিবার, ১ নভেম্বর সকাল সাড়ে দশটায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করা হয়। এর আগে ইটনা উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ইটনা উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
ইটনা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় ইটনা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইটনা উপজেলা সমবায় কর্মকর্তা অপূর্ব চন্দ্র দাস। বক্তব্য রাখেন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসাইন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা জামায়াতে আমীর হাফেজ আবুল হোসাইন, এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন শান্ত ও ইটনা উপজেলার রূপসী বাংলার সমবায় সমিতির সদস্য পীযুষ কান্তি দাস প্রমুখ।
বক্তাগণ জাতীয় সমবায় দিবসে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
Leave a Reply