1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের  মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, গুরুতর আহত ২

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। 
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন সিএনজি চালকসহ দুইজন।

এরমধ্যে স্বামী এবাদুল হক (৫৫) ঘটনাস্থলে ও স্ত্রী সাজেদা খাতুন(৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে, সিএনজি চালক বাদল মিয়া (৪০) এবং নিহতের নাতি নাঈম (৫) গুরুতর আহত অবস্থায় আইসিওতে ভর্তি রয়েছেন।

শুক্রবার, ২৪ অক্টোবর এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারী পাড়া এলাকায়।

বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এবাদুলের জেঠাতো ভাই ফারুক মন্ডল। 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের ওয়াহেদ আলী মন্ডলের ছেলে এবাদুল হক ভালুকার হবিরবাড়ি এলাকায় একটি কটন মিলে চাকুরীর সুবাদে স্ত্রী সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন। বাড়িতে মা গুরুতর অসুস্থ জানতে পেরে শুক্রবার সকালে কর্মস্থল  থেকে একটি সিএনজি রিজার্ভ করে তিনি স্ত্রী ও তার মেয়ের শিশু সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বাড়ির খুব কাছাকাছি আসতেই উচাখিলা মধুপুর সড়ক হরিপুর বেপারী পাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি পিকআপের ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। 

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও সিএনজিটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে নিহত এবাদুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং