1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ইটনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

 

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।

বুধবার ২২ অক্টোবর সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইটনা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাংবাদিক তাজুল ইসলাম, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল প্রমুখ। বক্তাগণ নিরাপদ সড়ক দিবসে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, সমবায় কর্মকর্তা অপূর্ব চন্দ্র দাস, ইটনা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ইটনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাবেদ পাঠানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং