1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

ইসলামপুরে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন 

মো, মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুরে দীর্ঘদিনের ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১৫ অক্টোবর দুপুরে উপজেলার পাথশী ইউনিয়নের আজিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, হঠাৎ করে দীর্ঘদিনের ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়ায় সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে অসুবিধা হবে। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটাররা এই সিদ্ধান্তের কারণে ভোগান্তির মুখোমুখি হবেন।

তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। তাই দীর্ঘদিনের পরিচিত কেন্দ্রটি আগের স্থানে বহাল রাখার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করি।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনের শেষে তারা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং