1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

নান্দাইল পৌরসভায় ২৬ কোটি ৪৩ লাখ টাকার  উন্নয়নমুখী বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২৬ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ৩৩৭ টাকার বিশাল ও উন্নয়নমুখী বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার, ২৯ জুন নান্দাইল পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন।
গত অর্থ বছরের তুলনায় এবারের বাজেটের আকার দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাওয়ায় একে একটি যুগান্তকারী বাজেট হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাজেটে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিকল্পিত নগর গড়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
পৌরসভা কার্যালয় থেকে প্রকাশিত বাজেট বিবরণী অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত এই বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ৩৩৭ টাকা। উল্লেখ্য যে, ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ১১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ৩৩৭ টাকা।
এই বাজেটের মূল লক্ষ্য হলো নান্দাইল পৌরসভাকে একটি সমৃদ্ধ ও আধুনিক ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই বাজেটে। বাজেটে জনগণের ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়ে নাগরিক সেবাকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
বাজেট ঘোষণাকালে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং