1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ইটনায় ৪৮ হাজার ৮৬০ শিশু-কিশোরকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ১৩ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, ৪৮ হাজার ৮৬০ জন শিশু-কিশোরকে টিকা দেওয়ার জন্য প্রাথমিকভাবে লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। ১২ই অক্টোবর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৫৭৬ জন ও ২১ হাজার ২৮৪ জন শিশু-কিশোরকে কমিউনিটি হেলথ সেন্টারের মাধ্যমে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

ইতিমধ্যে ২ হাজার ৫৬ জন শিশু-কিশোর টিকা প্রদানের জন্য নিবন্ধন করা হয়েছে। ১৩ হাজার ৭৩৩ জন শিক্ষা প্রতিষ্ঠানে ও ৬ হাজার ৩২৩ জন কমিউনিটি হেলথ সেন্টারের মাধ্যমে টিকা প্রদানের জন্য নিবন্ধন করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইটনা উপজেলায় ৮ হাজার ৩৪৯ শিশু-কিশোর টিকার আওতায় এসেছে। যারা নিবন্ধন করতে পারেনি সে সকল শিশু-কিশোরকে ম্যানুয়েল রেজিস্ট্রি খাতা মেনটেইন করে টিকা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং