1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা বিক্ষোভ

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্রটার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একজন আলেমের ওপর হামলা ও দাড়ি ছেঁড়ার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সোমবার, ২৯ সেপ্টেম্বর বিকেলে এলাকাবাসীর উদ্যোগে মাইজবাগ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া আকন্দ বাড়ির বাসিন্দা ও ঈশ্বরগঞ্জ তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসার শিক্ষক মুফতি আদিল মিয়ার সাথে প্রতিবেশী তারেক আকন্দ রকির পূর্বশত্রুতা ছিল। এরই জের ধরে ওই হামলা ও দাড়ি ছেঁড়ার ঘটনাটি ঘটে। একজন আলেমের উপর হামলা ও নবীজীর সুন্নাত দাড়ি ছেঁড়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ হয়ে ওঠে এলাকাবাসী। পরে সোমবার বিকেলে তারা বিক্ষোভ মিছিলের ডাক দেয়।

এব্যাপারে মুফতি আদিল মিয়া বলেন, ঘটনার দিন আমাদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার মামা ডা. মতিউর রহমান দাওয়াত খেতে আসেন। তাকে দেখে তারেক আকন্দ রকি ক্ষিপ্ত হয়ে চড় মারেন। এতে হাতাহাতির ঘটনা ঘটলে আমি মামাকে ফিরিয়ে আনতে গেলে রকি ও তার পরিবারের লোকজন আমাকে বেধড়ক মারধর করে এবং দাঁড়ি টেনে ছিঁড়ে ফেলে। বর্তমানে চিকিৎসা শেষে আমি বাড়িতে অবস্থান করছি। তিনি আরও জানান, আমি ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত এজহার জমা দিয়েছি।

স্থানীয় একাধিক এলাকাবাসী জানান, একজন আলেমের ওপর এমন হামলা ও দাড়ি ছেঁড়ার ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশাংখা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন ভাবে চেষ্টা করেও অভিযুক্ত তারেক আকন্দ রকির কোন বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং