
কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার আগে চালককে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিমের হাতে তুলে হেয়।
রবিবার, ৭ সেপ্টেম্বর ভোরে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহত অটোচালকের নাম নাম কালীপদ চন্দ্র সূত্রধর (৪০)। তিনি তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।
এ ঘটনায় আশরাফুল ইসলাম (২০), মো.নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০) নামে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে রায়টুটী ব্রিজে ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে রায়টুটী গোয়ারা ব্রিজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এতে বাধা দিলে চালককে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালানোর সময় স্থানীয়রা তাদেরকে আটক করে।
ইটনা থানার ওসি মোহাম্মদ জাফর ইকবাল বিডিচ্যানেলফোরকে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, স্থানীয়রা আসামিদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের থানায় নিয়ে আসে।
Leave a Reply