1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ভৈরবে জশনে জুলুস অনুষ্ঠিত

এম.আর. সোহেল, স্টাফ রিপোর্টার, ভৈরব, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে  জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৬ সেপ্টেম্বর দিনের শুরুতেই ভৈরব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ  থেকে দিনটি উপলক্ষ্যে জশনে জুলুসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত উদ্যোগে এ শোভাযাত্রাটি বের হয়। এরপর জশনে জুলুসে ব্যানার -ফেস্টুন নিয়ে নবীপ্রেমিক হাজারো মানুষ অংশ নিয়ে ভৈরব বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সরকারি কে.বি পাইলট মডেল হাই স্কুল মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভৈরব শাখার সভাপতি হাজী মো: আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে  অধ্যাপক সামসুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, শায়েখ আল্লামা আবু সুফিয়ান আল কাদেরী,বিএনপি ভৈরব পৌর শাখার সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান  ও মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী এবং জহিরুল ইসলাম ফরিদীসহ অনেকেই। পরে,বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং