1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

পাকুন্দিয়ায় কাভার্ড ভ্যান চাপায় সিএনজি অটোরিকশা চালক নিহত 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কাভার্ড ভ্যান চাপায় সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

শুক্রবার, ২০ অগাস্ট সকাল নয়টায়  দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট  মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শরিফুল ইসলাম শরীফ জেলার বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি  সিএনজি অটোরিকশাকে কিশোরগঞ্জ গামী কাভার্ড ভ্যান মাইজহাটি অমি অটোমিলের দক্ষিণ পাশে চাপা দেয়। এতে চালক শরিফুল ইসলাম শরীফ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় অটোরিকশায় কোন যাত্রী ছিলেন না।

কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। ট্রাকচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া চলছে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং