1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ইটনায় জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জুলাই পুর্নজাগরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২ অগাস্ট সকাল সাড়ে দশটায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে ইটনা উপজেলা পরিষদ হল রুমে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের শুরুতে জুলাই অগাস্টে ছাত্র জনতার গণঅভ্যাত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া ও জুলাইয়ে মায়েদের অবদানে বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় ইটনা উপজেলার জুলাই যোদ্ধা ও অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, সরকারের বিভিন্ন উপকারভোগী নারী, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আবু বকর ছিদ্দিক, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক ছিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা থানা অফিসার ইনচার্জ জাফর ইকবাল, জুলাই যুদ্ধা কাওসারের মা প্রমুখ। বক্তাগণ জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং