1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে গভীর রাতে দরজা ভেঙে অস্ত্রের মুখে ডাকাতি

 নূর আহাম্মদ পলাশ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৩৩৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ সদর রাকুয়াইল এলাকায় একটি বাড়িতে  গভীর রাতে দূর্ধর্ষ  ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুখোশধারী সঙ্ঘবদ্ধ ডাকাত দলে সদস্যরা অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার ,২৯ জুলাই)  রাত সোয়া তিনটার দিকে কিশোরগঞ্জ শহরের রাকুয়াইল এলাকায় হোসেনপুর কলেজের বাংলা বিভাগেরঅধ্যাপক মৃত সৈকত সাহেবের বাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সৈকত সাহেবের মেয়ে ইসরাত জাহান বিডিচ্যানেলফোরকে জানান, রাত  ৩:১৫ মিনিটে ৬-৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাসার গ্রিল কেটে, দরজার লক ভেঙ্গে ঘরে  প্রবেশ করে। এ সময় ‘আমি চোর চোর বলে চিৎকার করলে তারা বলে আমরা চোর না ডাকাত’। তারা আমাদের  অস্ত্রের মুখে  জিম্মি করে জিজ্ঞেস করে ‘টাকা কোথায় বল নইলে মেরে ফেলব’ টাকা নেই বললে ডাকাত দল আসবাবপত্র তছনছ করে লুটপাট চালায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাত দলের  হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতদল ঘরে থাকা ২৭ ভরি স্বর্ণালংকার ও কিছু নগদ টাকা নিয়ে একটি নীল পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার সময় রাকুয়াইল সাবুতাজ স্কুলের সামনে একটি বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি নীল রংয়ের পিকআপে  ৬-৭ জন ডাকাত শুয়েছিল। সৈকত সাহেবের মেয়ে বাদি হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং