
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ হাবিবুল্লাহ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার,২২ জুলাই সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের দত্তপাড়া এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বাসস্ট্যান্ড থেকে দশ বোতল বিদেশী মদসহ হাবিবুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার যুবক পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদ মোশারফ বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ একটি মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ওই যুবক পৌর শহরের উপজলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের সামনে সিএনজি থেকে নেমে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে থাকে। এসময় স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ বোতল বিদেশী মদসহ হাবিবুল্লাহকে থানায় নিয়ে যায়।
হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ থেকে রনি নামের একজন ১০ বোতল মদ দিয়ে শম্ভুগঞ্জ পাঠায়। পরে শম্ভুগঞ্জ থেকে সিএনজি করে ঈশ্বরগঞ্জ কালীবাড়ি রোডের উদয় নামের একজনকে দিতে আসে। সিএনজি থেকে নামতেই তাকে আটক করে পুলিশে দেয় জনগণ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতে জনগণের সহযোগীতায় হাবিবুল্লাহ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছে থাকা ১০ বোতল বিদেশী মদের বোতল জব্দ করে থানায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply