
কিশোরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন অটোযাত্রী বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতদেতর মধ্যে দুই সহোদর রয়েছেন। তারা মামলার কাজে সিএনজি চালিত অটোরিকসা করে কুলিয়ারচর থেকে কিশোরগঞ্জ জেলা সদরে আসছিলেন।
শনিবার,১০ মে দুপুরে কিশোরগঞ্জ সদর উপটজেলার চৌদ্দশত এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছেন, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া–আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল কাসেম (৭১) তার ছোটভাই আবু তাহের (৬৫) ও একই ইউনিয়নের ভাটি জগৎপুর এলাকার সুন্দর আলীর ছেলে নূরুল ইসলাম (৭০)।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে মামলার কাজে সিএনজি চালিত অটোরিকসা করে কিশোরগঞ্জ জেলা সদরে আসছিলেন। পথিমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় একটি পিকআপভ্যান সিএনজি অটোরিকসাটিকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে দুই সহোদর ও অটো চালক গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আবু তাহের মারা যান। বাকি দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে তারা দুজনই মারা যান।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply