1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের শরীফ হত্যা মামলার আসামি নান্দাইল থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর শরীফ হত্যা মামলার এক এজহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. ইব্রাহীম (৪৪) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ মাইজপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার, ৮ মে রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন কচুরী কেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় ঘটিকায় বাদির ভগ্নিপতি ভিকটিম মো. শরীফ (৩৩) জনৈক শুক্কুর আলীর বাসায় ইফতার শেষে নিজ বাড়িতে যাওয়ার জন্য বের হওয়া মাত্রই অপরাপর আসামিগণ জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভিকটিম শরীফ (৩৩) এর উপর অতর্কিত হামলা করে তাকে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় ভিকটিম শরীফ (৩৩) এর ডাক-চিৎকারে সাক্ষীগণ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মো. শরীফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের শ্যালক মো. রোবেল মিয়া বাদি হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সেই মামলার সূত্র ধরেই র‌্যাব আসামিকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং