1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পিকআপ জব্দ

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে একটি পিকআপ।

গ্রেফতার দুইজনের মধ্যে মামুন মিয়া (২৫)  হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামের মোখলেস মিয়ার ছেলে ও সাব্বির হোসেন (২৩) একই এলাকার লেদু মিয়ার ছেলে।  

সোমবার, ৫ মে বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বর থেকে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি বিডিচ্যানেলফোরকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং