1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে পাকুন্দিয়া তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার, ৭ এপ্রিল বাদ জোহর  পাকুন্দিয়া উপজেলা মডেল মসজিদে দিকে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের ঈসা খাঁ রোড, মঠখোলা রোডসহ উপজেলা সদরের প্রধান  সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শান্তি প্রিয় তৌহিদী জনতা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”, “ইসরায়েলি হামলা বন্ধ কর”, “জিহাদ করে বাঁচতে চাই” ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাকুন্দিয়ার রাজপথ।

এ সময় বক্তারা ইসরায়েলের দখলদারিত্ব, আগ্রাসন এবং মানবতাবিরোধী গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এ গণহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার জোর দাবি জানান। একসঙ্গে মিছিল থেকে ইসরায়েলি সকল পণ্য বয়কটের দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং