
কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভূক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার আজিজুল ইসলাম ওরফে সুমন(৩০) কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে ও কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের হওয়া মামলার এজহারভূক্ত আসামি।
শুক্রবার, ২৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদরেউপজেলার মারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply